০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

বরিশাল-৩ আসনে বাসদ প্রার্থীর ১৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা

সংসদকে বানানো হয়েছিল ব্যবসায়ীদের ক্লাব আর ভোটকে বিক্রিপণ্য

❑ আরিফ আহমেদ মুন্না ✍️

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জোট সমর্থিত বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী আজমুল হাসান জিহাদ বলেছেন, ‘ওসমান হাদির হত্যাকে নির্বাচনী ট্রামকার্ড বানানো হয়েছে। এতেই প্রমাণ হয় ওসমান হাদির হত্যাকান্ডের সাথে বর্তমান সরকার জড়িত। হাদির মামলা এবং বিচারে কোনো অগ্রগতি নেই। অথচ সবাই এই হত্যাকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে ব্যস্ত। হাদিকে নিয়ে নির্বাচনী ব্যবসা বন্ধ করতে হবে।’ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের বাবুগঞ্জে ১৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।

বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ওই নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি আরো বলেন, ‘আমাদের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণের অভাবে বাজার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে যায়। কম দামে আড়ৎদার-মজুতদারের কাছে বিক্রি করতে বাধ্য হয়। আমাদের গ্রামের অধিকাংশ বাড়িতে এখন রেফ্রিজারেটর আছে। অথচ রাষ্ট্র কৃষকদের জন্য কোনো রেফ্রিজারেটর তথা হিমাগারের ব্যবস্থা করেনি। আমরা প্রতি ইউনিয়নে কৃষকদের জন্য একটি কোল্ডস্টোরেজ করতে চাই।’

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে ওই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় সহ-সধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসেন। এসময় বাসদসহ গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জোটের কেন্দ্রীয় ও বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নদীভাঙন, শিক্ষা, চিকিৎসা, কৃষি, ভূমি, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণসহ বিভিন্ন কর্মপরিকল্পনার ১৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন প্রার্থী আজমুল হাসান জিহাদ। এসময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় সহ-সধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, ‘এদেশে বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তরুণ সমাজ। অথচ সবসময় তরুণদের ব্যবহার করা হয়েছে। তাদের প্রতারিত করা হয়েছে। বিগত সরকারের আমলে ভোটকে পণ্য বানিয়ে বিক্রি করা হয়েছে। সংসদকে ব্যবসায়ীদের একটি ক্লাবে পরিনত করা হয়েছে। এখন বিপুল কালো টাকা ছাড়া নির্বাচনের নাম মুখে নেওয়াও যেন পাপ। আমরা এই ধারার অবসান ঘটানোর জন্যই লড়াই করছি এবং ১৪৭ আসনের মধ্যে অধিকাংশ আসনেই আমরা তরুণদের মনোনয়ন দিয়েছি।’

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১১:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
৫১ বার পড়া হয়েছে