০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

সেনাপ্রধানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত করেন
ঢাকা, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার): বাংলাদেশে নিযুক্ত জার্মানির মান্যবর রাষ্ট্রদূত H.E. Dr. Rüdiger Lotz–এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও জার্মানির মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে সামরিক প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
এ সময় মান্যবর জার্মান রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদানকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
সেনাপ্রধানও শান্তিরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে জার্মানির সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎটি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১১:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
২ বার পড়া হয়েছে