টরকী পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন ইউএনও মোঃ ইব্রাহীম ও ওসি মোহাম্মদ তারিক হাসান রাসেল
স্টাফ রিপোর্টার:
বরিশালের গৌরনদী উপজেলার টরকী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম এবং ওসি মোহাম্মদ তারিক হাসান রাসেল অফিসার ইনচার্জ, গৌরনদী মডেল থানা।
পরিদর্শনকালে তাঁরা ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ডিউটি কার্যক্রম, রেজিস্টার সংরক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব ও জনবান্ধব আচরণ নিশ্চিত করার আহ্বান জানান ইউএনও মোঃ ইব্রাহীম।
ইউএনও বলেন, টরকী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি মাদক, চুরি ও সন্ত্রাসবিরোধী অভিযানে আরও জোরদার তৎপরতার নির্দেশনা প্রদান করেন।
ওসি তারেক ইসলাম জানান, টরকী পুলিশ ক্যাম্পকে আরও কার্যকর ও জনসেবামুখী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।
পরিদর্শন শেষে কর্মকর্তারা ক্যাম্পের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।



















