সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়া মাগফিরাত কামনায় বরিশাল জেলা মহিলা দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
বরিশাল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়ক তাসলিমা পারভীনের বাসভবনে সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ও রাজনৈতিক সৌহার্দ্য ও সম্মানের এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করেন এবং সংগঠনের ঐক্য ও শক্তিশালী ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা, গৌরনদী উপজেলা, পৌর ও ইউনিয়ন মহিলা দলের নেত্রীবৃন্দ। এছাড়াও উপজেলা, কলেজ, পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজক তাসলিমা পারভীন বলেন, পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি আন্তরিকতা, সৌহার্দ্য ও রাজনৈতিক সহমর্মিতার মধ্য দিয়ে সম্পন্ন হয়। উপস্থিত নেতাকর্মীরা ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
























