কালকিনিতে শিক্ষকের উপর হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার ১৫৮ নং চর আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও দ্রুত গ্রেফতারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা শিক্ষক সমিতির আয়োজন উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয় এ সভা করা হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহআলম, সাধারন সম্পাদক আবদুল কুদ্দুস শিকদার, সহসভাপতি মোঃ গোলাম কিবরিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক সনজিৎ বাড়ৈ, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, আইসিটি সম্পাদক বেলায়েত হোসেন ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সবুজ হোসেন প্রমুখ। এসময় বক্তারা কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, শিক্ষক রাজনের হামলার ঘটনায় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার না করা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য, সম্প্রতি শিক্ষক রাজন শিকদার স্কুল ছুটি শেষে বিকাল ৫টার দিকে বাড়িতে দিকে রওনা দেন। পথিমধ্যে পুর্বে থেকে ওৎ পেতে থাকা আলীনগর সস্তাল এলাকার চিহ্নিত বালু ব্যবসায়ী মিলন মোল্লার নেতৃত্বে পূর্ব শত্রুতার জেরে মিলন মোল্লার কয়েকজন সহযোগীরা মিলে শিক্ষক রাজন শিকদারকে একা পেয়ে রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্নস্থান জখম করে এবং তার দুই পা-একটি হাত ভেঙ্গে দেয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কালকিনি থানায় মিলন মোল্লা ও লিপি বেগমসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।



















