০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

গৌরনদী পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী মাওলানা হাফিজুর রহমান

নিজস্ব প্রতিনিধি, গৌরনদী (বরিশাল): আসন্ন গৌরনদী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র পদে মাওলানা মো. হাফিজুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার।
দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত মাওলানা হাফিজুর রহমান ছাত্রজীবন থেকেই ইসলামী রাজনীতিতে সক্রিয়। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির মাধ্যমে সাংগঠনিক জীবন শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা বায়তুল সম্পাদক, গৌরনদী পৌরসভা সভাপতি এবং উপজেলা সভাপতির দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন।
কর্মজীবনে বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন শেষে অবসরে এসে তিনি পূর্ণসময় সংগঠনের কাজে আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী পৌরসভার আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী অঙ্গীকারে মাওলানা হাফিজুর রহমান বলেছেন, নির্বাচিত হলে পৌরসভার রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সরবরাহের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গঠন, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সবুজ, শান্তিপূর্ণ ও নাগরিকবান্ধব গৌরনদী পৌরসভা গড়ে তুলতে কাজ করবেন।
তিনি বলেন, “গৌরনদী পৌরবাসীর প্রত্যাশা পূরণ করাই আমার অঙ্গীকার। সততা, দক্ষতা ও দায়বদ্ধতার মাধ্যমে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে চাই।”
এদিকে, দলীয়ভাবে মেয়র পদে তাঁর মনোনয়নের ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় সূত্র জানায়, জনসমর্থন আদায়ের লক্ষ্যে শিগগিরই ব্যাপক নির্বাচনী প্রচারণা শুরু করবেন মাওলানা হাফিজুর রহমান ও তাঁর সমর্থকরা।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১২:৩৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
৭ বার পড়া হয়েছে