০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নেছারাবাদে বিনা ভিজিটে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলাধীন ২ নং সোহাগদল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত “বরছাকাঠী দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা” প্রাঙ্গণে মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) বিনা ভিজিটে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রি ক্যাম্পেইনের সেবা দান সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময় বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের মাধ্যমে রোগীদের বিনা ভিজিটে চোখের বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান করেন- ডা. মোঃ আরিফুজ্জামান, এমবিবিএস (ডিইউ), সিএমইউ (আল্ট্রা), পিজিটি (চক্ষু), মেডিকেল অফিসার, বরিশাল আধুনিক চক্ষু হাসপাতাল।
ক্যাম্পে কম্পিউটারাইজড চোখের পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। এছাড়া ছানি, চোখে ঝাপসা দেখা, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, মাথা ব্যথাসহ বিভিন্ন চক্ষু সমস্যার চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।
আয়োজকরা জানান, ক্যাম্পে কম্পিউটারাইজড চোখের পরীক্ষা মাত্র ১৫০ টাকায় করা হয়। প্রয়োজন অনুযায়ী ছানি অপারেশন (SICS), এসআইসিএস ফোল্ডেবল লেন্স ও ফ্যাকো অপারেশনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি উন্নতমানের আমেরিকান লেন্সও সরবরাহ করা হবে।
বিনা ভিজিটে ফ্রী চক্ষু চিকিৎসা মেডিকেল ক্যাম্পের আয়োজক – বরিশাল আধুনিক চক্ষু হাসপাতাল এবং সৌজন্যে – দৈনিক বরিশালের কথা ও দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকা। সার্বিক সহযোগিতায় ছিলেন- মোঃ আবু রায়হান সোহেল, জেলা প্রতিনিধি, পিরোজপুর।

ক্যাম্পেইনটি উপজেলার ঐতিহ্যবাহী বরছাকাঠি দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসায় আয়োজিত হয়। যেখানে সারে ৭ শো ছাত্র অধ্যানরত। এই ফ্রি ক্যাম্পেইন আয়োজনে এলাকাবাসী বা রোগীদের ভাষ্য মতে, মানবকল্যানে ও সাধারণ মানুষের অতিরিক্ত অর্থ লাগবে
সঠিক চিকিৎসা সেবা পেয়ে আমরা অত্যান্ত খুশি। এ ধরনের আয়োজন প্রতিটি এলাকায় করা উচিৎ বলে মত প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও রোগীরা।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৪:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৪৪ বার পড়া হয়েছে