০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

গৌরনদীতে অনিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত, ৩-১ গোলে এলকে একাদশের জয়

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অনিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল।
রোমাঞ্চকর এ সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এলকে একাদশ ও ছাত্রদল একাদশ। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় এলকে একাদশ। ম্যাচজুড়ে উভয় দলের খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন হাওলাদার, শিপন সরদার, সাহেব আলী, মো. আলী, স্বপন, মো. আলী, মো. ইমরান সরদার ও কামাল সরদারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ।
ম্যাচটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন রেফারি মো. আব্দুর রহীম।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সেমিফাইনালে জয় পাওয়ায় এলকে একাদশ এখন টুর্নামেন্টের ফাইনালে খেলবে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১১:১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
৩০ বার পড়া হয়েছে