১১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

গৌরনদী উপজেলা ফারিয়ার নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

রনি আহম্মেদ গৌরনদী :
বরিশালের গৌরনদী উপজেলা বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (১৫ জুলাই ২০২৬) আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা এবং সদস্যদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ফারিয়ার সভাপতি আরিফ হোসেন ব্যাপারী, সিনিয়র সহ-সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক কাজী ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী সুমন, সহ-প্রচার সম্পাদক রনি আহমেদ, দপ্তর সম্পাদক এনামুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, ফারিয়ার নবগঠিত কমিটি সদস্যদের অধিকার আদায়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করবে। পাশাপাশি গৌরনদী উপজেলার সকল ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
অনুষ্ঠানটি ফুলেল শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৯:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
১৬ বার পড়া হয়েছে