শালিখায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ ও শোভাযাত্রা উদ্বোধন করেন,সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাড: নিতাই রায় চৌধুরী,(এমপি)মাগুরা-২।
বিশেষ প্রতিনিধি: সুবির ঘোষ।
গত ১৬ জুলাই বিকাল ৬ টায় মাগুরা শালিখা উপজেলার আড়পাড়া চুকিনগর ইস্কন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ ও শোভাযাত্রা উদ্বোধন করেন,প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাড: নিতাই রায় চৌধুরী,(এমপি)মাগুরা-২ তিনি বলেন,সৃষ্টিকর্তা এক আমরা যে যে ধর্ম পালন করি না কেন আমাদের চিন্তা চেতনা একই সৃষ্টিকর্তার দিকেই অনুসরণ করে, কারণ কেউ আল্লাহর ঘরে নামাজ পড়ে মন্দিরে পূজা অর্চনা করে আবার প্যাগডায় গিয়ে প্রার্থনা করে এই একই ভাবে হাজারো ধর্ম এই স্রষ্টার পৃথিবীতে পালিত হচ্ছে।
লক্ষ্য কিন্তু একই একই স্রষ্টাকে ইঙ্গিত করে তাই আমরা ভেদাভেদ ভুলে গিয়ে ধর্ম যার রাষ্ট্র সবার এমনি করে স্রষ্টা বা সৃষ্টিকর্তা সবার একটা মনে করে একে অপরের আপনজন মনে করে আমরা এদেশে বসবাস করি। আবার অন্যদিকে কিছু লোক বলে এদেশে হিন্দুরা সংখ্যালঘু কিন্তু না কেউ সংখ্যালঘু নয় আমরা একে অপরের একই এই ভূমি মায়ের সন্তান ও সৃষ্টিকর্তা শক্তিমান বলে মনে করি।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোবিন্দ বিশ্বাস এর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ,সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার সদর থানার অফিসার ইনচার্জ ওসি মামুন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, অফিসার ইনচার্জ আশিকুর রহমান আশিক,ওসি তদন্ত দেবব্রত।
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুজাফফর হোসেন টুকু,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট,শালিখা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন সিকদার,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদ,পূজা উদযাপন ফ্রন্টের পলাশ বিশ্বাস।
ইসকন মন্দিরের সভাপতি সত্য চৈতন্য দাস, সহ-সভাপতি বিবেক আনন্দ বিশ্বাস,প্রমুখ।





























