০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

নেছারাবাদে মাদক বিরোধী অভিযানে এক মাদকাসক্তকে ২ মাসের জেল

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)ঃ-সোমবার (১৩ জুলাই, ২০২৬) রাত ১০ টার দিকে পিরেজপুরের নেছারাবাদ উপজেলার ৩ নং স্বরুপকাঠী ইউনিয়নের অলংকারকাঠী ব্রীজ সংলগ্ন এলাকায় মাদক দ্রব্য (গাজা) সেবনের অপরাধে মোঃ দীপু (২৩) নামের এক যুবককে মোবাইল কোর্টের অভিযানের মাধ্যমে হাতেনাতে আটক করে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামী উপজেলার অলংকারকাঠী গ্রামের মোঃ জাহিদ হোসেনের ছেলে। এসময় নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, মোঃ রায়হান মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি), নেছারাবাদ, পিরোজপুর।

এ বিষয়ে এক্সিকিউটিভ মেজিস্ট্রেট রায়হান মাহমুদ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার মাধ্যমে এ ধরনের সামাজিক অবক্ষয় নিরসন সম্ভব। তাই সকল প্রকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে এলাকার সাধারণ জনগন ও সুশীল সমাজের এগিয়ে আশা অত্যান্ত জরুরি। আগামীতেও এরকম মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০১:০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
১১২ বার পড়া হয়েছে