০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হিরা

গৌরনদী প্রতিনিধি:
এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে গৌরনদী উপজেলার সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও সফলতা কামনা করেছেন গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন হিরা।
বৃহস্পতিবার (২ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে আমাদের মেধাবী শিক্ষার্থীরা। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের ফল যেন তোমাদের কাঙ্ক্ষিত সাফল্যে রূপ নেয়—সেই দোয়া ও শুভকামনা রইল।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজ গঠনের মূল চালিকাশক্তি। তাই পরীক্ষার সময় ধৈর্য, মনোযোগ ও সততার সঙ্গে প্রতিটি পরীক্ষা সম্পন্ন করতে হবে। নিজেদের ওপর বিশ্বাস রেখে এগিয়ে গেলে অবশ্যই সফলতা অর্জন সম্ভব। তোমাদের অর্জনই পরিবার, সমাজ ও দেশের গর্ব।”
শুভেচ্ছা বার্তায় গৌরনদী উপজেলা ও পৌর ছাত্রদলের পক্ষ থেকেও এইচএসসি পরীক্ষা-২০২৬-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করা হয়।
একই সঙ্গে পরীক্ষার্থীদের গৌরনদী সরকারি কলেজ কেন্দ্র ও মাহিলাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রের আসন বিন্যাস আগেই দেখে নেওয়া এবং যানজট বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।
সবশেষে সাদ্দাম হোসেন হিরা বলেন, “সকল পরীক্ষার্থী সুস্থ, নিরাপদ ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করুক—এটাই আমাদের প্রত্যাশা।”

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০১:৩৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
২৮ বার পড়া হয়েছে