০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আগৈলঝাড়ার নবাগত ইউএনওর সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় প্রচার টিমের সৌজন্য সাক্ষাৎ

আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় প্রচার টিম (বরিশাল-১: গৌরনদী-আগৈলঝাড়া)।

সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা উপজেলার সার্বিক উন্নয়ন, তরুণ সমাজকে ঐক্যবদ্ধ রাখা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধ দমনে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা আগৈলঝাড়াকে একটি নিরাপদ, সচেতন ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম বাহার, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন এবং তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মেহেদী হাসান ম্যাস্ক।
এছাড়াও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজ সিকদার এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সরোয়ার হোসেন মিয়া।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল নবাগত ইউএনও নিরুপম মজুমদারের সফল কর্মজীবন কামনা করেন। ইউএনওও আগত প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে উপজেলার উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সকলের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১২:২৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
৪৯ বার পড়া হয়েছে