০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

কালকিনিতে শিক্ষকদের ১৫ দিনব্যাপী বেসিক আইসিটি ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আবির হাসান পারভেজ মাদারীপুরঃ

মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক অফিসের হলরুমে ১৫ দিনব্যাপী Basic ICT Training for Teachers প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুজ্জামান এবং সহকারী প্রোগ্রামার মো. ওমর ফারুক সাগর।

প্রশিক্ষণটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (BANBEIS) এবং আয়োজন করেছে উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন।

১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তথ্যপ্রযুক্তির বিভিন্ন ব্যবহারিক দিক, স্মার্ট ক্লাসরুম পরিচালনা, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জন করেন।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষক সমাজকে ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সহায়তা করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৬:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
২০২ বার পড়া হয়েছে