০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শরীয়তপুরের গোসাইরহাট যৌথ বাহিনীর অভিযানে ৭ কেজি গাঁজা ও ৬৮৫ পিস ইয়াবাসহ আলাউদ্দিন আলো আটক

গোসাইরহাট শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুর উপজেলার গোসাইরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের মহেশ্বরপট্টি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হলেন মৃত জলিল সিকদার ছেলে মো, আলাউদ্দিন (আলো)৷

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক মো. আলাউদ্দিন (আলো) স্থানীয় আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ বাহিনীর টিম ভোরে মহেশ্বরপট্টি গ্রামে জলিল সিকদারের বাড়িতে অভিযান চালিয়ে আলাউদ্দিন আলোকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭ কেঁজি ও ৬৮৫ পিস ইয়াবাসহ আটক করেন। পরে আলাউদ্দিন আলোকে গোসাইরহাট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

গোসাইরহাট থানার এসআই শাহআলম বলেন, যৌথ বাহিনী আলাউদ্দিন আলোকে আটক করে থানায় হস্তান্তর করেন, তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে, পরে তাকে শরীয়তপুর কারাগারে প্রেরণ করা হবে৷

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৬:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
১১৭ বার পড়া হয়েছে