রাজনৈতিক প্রতিহিংসার শিকার মাইজপাড়ার ইউপি সদস্য গোবিন্দ: অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর তীব্র নিন্দা
মাগুরা প্রতিনিধিঃ
শালিখা-মাইজপাড়া সিমান্ত নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের পোড়াঙ্গা (পুরাডাঙ্গী) গ্রামের জনপ্রিয় ইউপি সদস্য (মেম্বার) গোবিন্দ চন্দ্রের বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি চক্র রাজনৈতিক প্রতিহিংসাবশত এই জনদরদী জনপ্রতিনিধিকে ‘মাদক ব্যবসায়ী’ আখ্যা দিয়ে কিছু সংবাদ প্রচার করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন স্থানীয় সাধারণ জনগণ।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গোবিন্দ মেম্বার দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে এলাকার মানুষের সেবা করে আসছেন। বিপদে-আপদে সাধারণ ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোয় এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই হয়রানিমূলক অপতৎপরতা চালাচ্ছে।
”গোবিন্দ মেম্বার একজন ভালো ও সৎ মানুষ। জনপ্রতিনিধি হিসেবে তার কোনো কালিমো (কেলেঙ্কারি) নেই। তাকে সমাজে হেয় প্রতিপন্ন এবং সম্মানহানি করার জন্যই এই মিথ্যা তকমা দেওয়া হচ্ছে।”
— স্থানীয় সাধারণ জনগণ
এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মাইজপাড়া ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ। তারা একজন সৎ ও নিরপরাধ জনপ্রতিনিধিকে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করার এই অপচেষ্টা বন্ধের জোর দাবি জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন।




























