০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

গৌরনদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):

বরিশালের গৌরনদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, বরিশাল জেলা বিএনপির সদস্য এস. এম. মনিরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. এ. গফুর।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দাস, গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আনিচুর রহমান, বাটাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, খানজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আলম সেরনিয়াবাত, সাংবাদিক নাঈমুল ইসলামসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যানজট নিরসন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, “উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, অপরাধ ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের সঙ্গে জনগণের সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান, নজরদারি এবং প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৩:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
৩ বার পড়া হয়েছে