০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

ভিন্ন কুলে ভিন্ন জগত

সুবির ঘোষ।

 

ভিন্ন কুলে ভিন্ন জগত,

পাব কি আমি তারে?

দয়াল আমায় দিল ফাঁকি

সেই জগত মাঝারে।

 

জগৎ জুড়ে শুনি আমি

সেই স্রষ্টার নাম,

তাঁহার নাম বিনা হয় না

জগতের কোনো কাম।

 

কেহ বলছে আল্লাহ-হরি,

গড, যিশু, ভগবান,

মুখে মুখে বলছে সবাই,

সৃষ্টিকর্তা সবার জান।

 

সেই না সুরে পড়ছে নামাজ,

আল্লাহর ধ্বনি শোন্,

গির্জায় গিয়ে করছে প্রার্থনা,

গড বলে মন।

 

প্যাগোডায় গিয়ে বলছে সবাই,

যিশু আমার প্রাণ,

সুরে সুরে গাইছে মন্দিরে

কৃষ্ণের গুণগান।

 

কেহ বলছে লোক-দেখানো

ছলনারই ধারা,

তাই তো সাধক সুবীর বলে,

ছলনা কলির যারা।

 

ভেবে-চিন্তে কর সাধন,

আলোর ঘরের সাপ,

দেখলে তুমি পাইবে ভয়,

কাঁপুনি সারা অঙ্গের ঝাঁপ

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০১:৫০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৬৯ বার পড়া হয়েছে

ভিন্ন কুলে ভিন্ন জগত

আপডেট সময় ০১:৫০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সুবির ঘোষ।

 

ভিন্ন কুলে ভিন্ন জগত,

পাব কি আমি তারে?

দয়াল আমায় দিল ফাঁকি

সেই জগত মাঝারে।

 

জগৎ জুড়ে শুনি আমি

সেই স্রষ্টার নাম,

তাঁহার নাম বিনা হয় না

জগতের কোনো কাম।

 

কেহ বলছে আল্লাহ-হরি,

গড, যিশু, ভগবান,

মুখে মুখে বলছে সবাই,

সৃষ্টিকর্তা সবার জান।

 

সেই না সুরে পড়ছে নামাজ,

আল্লাহর ধ্বনি শোন্,

গির্জায় গিয়ে করছে প্রার্থনা,

গড বলে মন।

 

প্যাগোডায় গিয়ে বলছে সবাই,

যিশু আমার প্রাণ,

সুরে সুরে গাইছে মন্দিরে

কৃষ্ণের গুণগান।

 

কেহ বলছে লোক-দেখানো

ছলনারই ধারা,

তাই তো সাধক সুবীর বলে,

ছলনা কলির যারা।

 

ভেবে-চিন্তে কর সাধন,

আলোর ঘরের সাপ,

দেখলে তুমি পাইবে ভয়,

কাঁপুনি সারা অঙ্গের ঝাঁপ