০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

গৌরনদীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. ইব্রাহিম

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।
পরীক্ষার প্রথম দিনে তিনি উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন এবং পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ইউএনও মো. ইব্রাহিম বলেন, “পরীক্ষার্থীরা যেন স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নকলমুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে হবে এবং কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করে নিজের মেধার সর্বোচ্চ ব্যবহার করতে হবে।
এ সময় কেন্দ্রে দায়িত্বরত প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গৌরনদীর সব পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সার্বিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১১:৫৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
৮ বার পড়া হয়েছে