গৌরনদীতে শিক্ষার্থীদের জন্য ‘SPARK’ পরামর্শ ও সহায়তা কেন্দ্রের উদ্বোধন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
শিক্ষার্থীদের শিক্ষা, চিকিৎসা ও চাকরি বিষয়ে সঠিক দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রা শুরু করেছে Student Platform for Aid, Relief & Knowledge (SPARK)-এর শিক্ষা, চিকিৎসা, চাকরি বিষয়ক পরামর্শ ও সহায়তা কেন্দ্র।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টায় গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের কমলাপুর এলাকার তুলাতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
উদ্যোক্তারা জানান, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, চিকিৎসা পরামর্শ, চাকরির প্রস্তুতি এবং বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা দিতে কেন্দ্রটি কাজ করবে। সেবাগ্রহীতারা প্রতিদিন বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে এ সেবা গ্রহণ করতে পারবেন।
পরামর্শ ও সহায়তার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। যোগাযোগের দায়িত্বে রয়েছেন মো. ফেরদৌস হাওলাদার (০১৯১৪-২০৫৫০৬), মো. আল আমিন মোল্লা (০১৭৩৩-০২৯৯৯৪) এবং ডা. এইচ এম রাহাত (০১৭৩৩-৩২৬৮৬৬)।
উদ্যোক্তারা বলেন, শিক্ষার্থীদের পাশে থেকে তাদের দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার গঠন এবং স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, Student Platform for Aid, Relief & Knowledge (SPARK)-এর বাস্তবায়নে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে এ সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।






















