০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

এনসিপির প্রার্থী হিসেবে বরিশাল-১ আসনে মনোনয়ন পেলেন মাজহারুল ইসলাম নিপু

স্টাফ রিপোর্টঃ কালের ধারা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন দিয়েছে মাজহারুল ইসলাম নিপুকে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরস্থ এনসিপি কার্যালয়ে তাকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

মনোনয়ন প্রদানের সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সচিব এস এম সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় সংগঠক মো. রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, জেলা যুগ্ম সমন্বয়কারী আবেদ আহমেদ রনি, বরিশাল জেলা এনসিপি সদস্য সাবিত হোসেন শান্ত, মহানগর সংগঠক সৈয়দ মোরশেদ মাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়ন পেয়ে প্রতিক্রিয়ায় মাজহারুল ইসলাম নিপু বলেন, “বরিশাল-১ আসনে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে এই আসনটি এখন এনসিপির জন্য নিশ্চিত হলো। স্বাধীনতার এত বছর পরেও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। অসহায় ও খেটে খাওয়া মানুষ বরাবরই শোষণের শিকার। আমরা শাসক হতে চাই না, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।”

উল্লেখ্য, বরিশাল-১ আসনে ইতোমধ্যে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জহির উদ্দীন স্বপন, জামায়াতে ইসলাম থেকে মাওলানা কামরুল ইসলাম খান, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী হয়েছেন মুহাম্মদ রাসেল সরদার মেহেদী।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০২:৫১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
১৮৪ বার পড়া হয়েছে