গৌরনদীতে উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ ইব্রাহীম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মেহেদী হাসান এবং গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ তরিকুল ইসলাম, ওসি হাইওয়ে সহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
সভায় মাদক নির্মূল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইউএনও মোঃ ইব্রাহীম তার সভাপতির বক্তব্যে বলেন,
উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে একটি নিরাপদ ও উন্নত গৌরনদী গড়ে তোলা সম্ভব।
সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার সমস্যা ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন এবং সম্মিলিতভাবে সমাধানের আশ্বাস দেন।




















