০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বিদ‌্যুৎস্পৃ‌স্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

কালেরধারা নিউজ ডেস্কঃ বরিশালের গৌরনদীতে মসজিদ পরিষ্কারের সময় বৈদ্যুতিক মোটরের তারে বিদ্যুৎস্পৃস্ট হয়ে মাহিম প্যাদা (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের পূর্ব বড়দুলালী গ্রামের বাদামতলা জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম ওই গ্রামের ফরহাদ প্যাদার একমাত্র ছেলে ও কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মসজিদ পরিষ্কার শেষে ওযুখানা ধোয়ার সময় বৈদ্যুতিক পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে দাফনের অনুমতি দিয়েছে।

জানা গেছে, এক বছর আগে মাহিমের ছোট বোন ফাইজা আক্তার পানিতে ডুবে মারা গিয়েছিল। একমাত্র ছেলেকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পুরো এলাকায়।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৯:২৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
১৩০ বার পড়া হয়েছে