০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার বেলা ১১টা ৫৩ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে সরাসরি খালেদা জিয়ার কেবিনে যান জুবাইদা রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি লন্ডন থেকে ঢাকায় পৌঁছায় সকাল ১০টা ৪৫ মিনিটে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি ছুটে যান খালেদা জিয়ার শারীরিক খোঁজ-খবর নিতে।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে দোয়া-মাহফিল ও প্রার্থনার আহ্বান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৩:১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
২৬৯ বার পড়া হয়েছে