১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

“বল বীর—চির উন্নত মম শির” ধ্বনিতে গৌরনদীতে নজরুল বর্ষের উদ্বোধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বল বীর—চির উন্নত মম শির!”—বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতার অমর পঙ্‌ক্তিতে মুখরিত হয়ে উঠেছে বরিশালের গৌরনদী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান

সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কবি নজরুল ইসলামের জীবন, কর্ম ও সৃষ্টিশীলতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, প্রেম, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদেরও প্রতীক।

নজরুলের কবিতা ও গান বাঙালির সাংস্কৃতিক চেতনাকে সমৃদ্ধ করেছে উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সাহিত্যকর্ম পৌঁছে দেওয়া সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তাঁর সাম্য ও মানবতার দর্শন সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে পারে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে গৌরনদীতে পর্যায়ক্রমে কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।

কবি নজরুলের অমর সৃষ্টি ও আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১০:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১ বার পড়া হয়েছে