গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী।
কালের ধারা নিউজঃ
গণবিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলো গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেলোয়ার ভূইয়া (২৬), তাজুল ইসলাম তাজ (২৩), শ্রাবণ শাহা (২৩) ও একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী অন্তু দেওয়ান (২৮)। এদের মধ্যে অন্তু দেওয়ান গণ বিশ্ববিদ্যালয়ের ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ানের চাচাতো ভাই বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা যায় ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেন,গত সপ্তাহে তাকে কৌশলে ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।পরে বিষয়টি গোপন করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়।
ঘটনার পর ছাত্রীটির পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।
পুলিশ আরও জানায়,ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে,অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি ভুক্তভোগীকে সব ধরনের সহায়তা ও নিরাপত্তা দেওয়ার আশ্বাস প্রদান করা হয়েছে।
ঘটনাটি ইতিমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


























