০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বাবুগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য প্রীতি ফুটবল ম্যাচ

❑ আরিফ আহমেদ মুন্না ✍️

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলার ৫৩টি জেলে পরিবারের মধ্যে এমপির ব্যক্তিগত অনুদানের চেক বিতরণ এবং আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে ওই প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এতে বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খানের সভাপতিত্বে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সিনিয়র যুগ্ম-আহবায়ক সামসুল আলম ফকির, যুগ্ম-আহবায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, সাধারণ সম্পাদক রাজন সিকদার, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মালেক সিকদার, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রকিবুল হাসান খান রাকিব, সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন, সদস্য সচিব ইয়াসিন আরাফাত মৃধা প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘সুস্থ শরীর সুস্থ মন গঠন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে আমাদের তরুণ যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজনীতি, পররাষ্ট্রনীতিতে যেমন একজন বিচক্ষণ নেতা তেমনি তিনি একজন ক্রীড়ামোদি মানুষ। দেশের বিভিন্ন জায়গায় সফরে গিয়েও তিনি নিজ হাতে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। খেলাধুলা এবং সংস্কৃতির উন্নয়নে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ক্রীড়া এবং সংস্কৃতির বিকাশের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।’ তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র চলছে। বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা এবং অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তাই সকল জাতীয়তাবাদী কর্মীকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থেকে সকল চক্রান্ত মোকাবেলা করতে হবে।’

উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে এবং উপজেলা ছাত্রদলের পরিচালনায় অনুষ্ঠিত ওই প্রীতি ফুটবল ম্যাচে লাল দল ২-০ গোলে সাদা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এসময় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কারের ট্রফি বিতরণ করেন অতিথিরা। এর আগে সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের ব্যক্তিগত বেতনভাতার তহবিল থেকে বাবুগঞ্জ উপজেলার ৫৩টি জেলে পরিবারের জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়াও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। #

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০১:০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
২৭ বার পড়া হয়েছে