লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনের অপরাধে ২ জনের কারাদন্ড
স্টাফ রিপোর্টারঃ অদ্য ০১/১২/২০২৫ইং তারিখ সোমবার, লক্ষ্মীপুর সদর উপজেলাধীন দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট সংলগ্ন বেড়ীবাঁধ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লক্ষ্মীপুর এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জামশেদ আলম রানা। এসময় নিয়মিত গাঁজা/ইয়াবা সংরক্ষণ ও সেবনরত অবস্থায় আটক করা হয়, আটক কৃত,১। মো: রুবেল, পিতা- মৃত তোতা মিয়া, জাহানাবাদ, দক্ষিণ হামছাদী, লক্ষ্মীপুর সদর-কে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড করা হয়
২। মো: জুয়েল, পিতা- তোফায়েল আহাম্মদ, পূর্ব নন্দনপুর, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুরকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড করা হয়
৩। মো: ফয়সাল, পিতা- মো: জিল্লাল হোসেন, গোপীনাথপুর, লক্ষ্মীপুর সদর,এর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।


























