০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

আলহাজ্ব নূর মোহাম্মদ হাসপাতালের ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

কালের ধারাঃ বরিশালের গৌরনদীতে আবারও সফল অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আলহাজ্ব নূর মোহাম্মদ হসপিটালে দীর্ঘদিন ধরে ভুয়া এমবিবিএস ডাক্তার পরিচয়ে রোগীদের চিকিৎসা ও অস্ত্রোপচার করে আসা এক প্রতারককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেহেদী হাসান কমিশনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল, গৌরনদী মডেল থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা। প্রশাসন জানায়, আটক ভুয়া ডাক্তার অন্য একজন নিবন্ধিত চিকিৎসকের নাম ও কাগজপত্র জালিয়াতি করে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে রোগীর অপারেশন ও চিকিৎসা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে হাসপাতালের বিভিন্ন নথি, জাল কাগজপত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। উপজেলা প্রশাসনের এই সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল খাতে প্রতারণার বিরুদ্ধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১২:০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
১১২ বার পড়া হয়েছে