ধানের শীষ❞ এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত
বরিশাল-অফিসঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের উদ্যোগে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে উঠান বৈঠক ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় গণমানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করে জহির উদ্দিন স্বপন বলেন, “ধানের শীষ মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। এই প্রতীকের পক্ষে গণজোয়ারই প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়।”
উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা বলেন, এলাকাবাসীর আস্থা ও সমর্থন নিয়েই ❝ধানের শীষ❞ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
এসময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বপনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
রাজিহার ইউনিয়নে অনুষ্ঠিত এই জনসমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় নির্বাচনী উত্তাপ ও উৎসাহ আরও বৃদ্ধি পেয়েছে।






















