আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা-এ পৃথক অভিযানে ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, গতকাল রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাকাল ইউনিয়নের পয়সা গ্রাম থেকে মৃত সেলিম শিকদারের ছেলে নাঈম শিকদার এবং কোটালীপাড়া উপজেলা-র নাগরা গ্রামের মৃত ওমেদ আলী খানের ছেলে রিয়াজুল খান রেজাউলকে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও একই রাতে উপজেলার বাইপাস সড়কের তেলের পাম্প সংলগ্ন এলাকা থেকে মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে সালাম ফকিরকে ২০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।























