০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপির  মনোনয়ন প্রত্যাশী তাসলিমা পারভিন এর  জামানত জমা

স্টাফ রিপোর্টার ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় দলটির কেন্দ্রীয় দফতরে মনোনয়ন প্রত্যাশীরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছেন।
জানা গেছে, বরিশাল জেলার একটি আসন থেকে মনোনয়ন প্রত্যাশী তাসলিমা পারভীন দলীয় মনোনয়নের জন্য নির্ধারিত জামানত বাবদ নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় দফতর, ঢাকায় এ অর্থ গ্রহণ করা হয় এবং এ সংক্রান্ত রশিদ প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা পেতে আগ্রহীদের কাছ থেকে নির্ধারিত অঙ্কের এই জামানত গ্রহণ করা হচ্ছে, যা অফেরতযোগ্য। মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনকে ঘিরে বিএনপির ভেতরে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে এবং মনোনয়ন প্রত্যাশীদের সক্রিয়তা তারই প্রমাণ।
উল্লেখ্য, নির্বাচন ঘনিয়ে আসায় বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা ও দৌড়ঝাঁপ ইতোমধ্যেই শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১১:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৮ বার পড়া হয়েছে