জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ এনাম তালুকদার
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ০৪:০০ টায় ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুসঠিত সভায়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের ৫ নং ওয়ার্ডের অন্যতম নেতা তৈয়ব আলী বেপারী উক্ত মতবিনিময় সভায় সঞ্চালনা করেন বরিশাল জেলা ছাএদল এর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা জনাব এনাম তালুকদার। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—যুবদলের অন্যতম নেতা জুয়েল মিয়া লিটন হাওলাদার সাব্বির আহামেদ সুজন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাব্বত আকন যুবনেতা মালেক মৃধা এ ছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ আরও অনেকে সভায় অংশ নেন।সভায় বক্তারা তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করা, নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি বৃদ্ধি এবং দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, সময়ের দাবি অনুযায়ী যুবসমাজকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তারা আসন্ন নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনে সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়


































