০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বিজয় দিবসের দলীয় সকল কর্মসূচি স্থগিত করেছে বিএনপি

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত বিজয় দিবস উপলক্ষে আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সকল কর্মসূচি স্থগিত করেছে।

দলটির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিএনপি জানায়, বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় পুরো দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
দলের পক্ষ থেকে আরও বলা হয়, দেশনেত্রীর অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত কোনো গণ-সমাবেশ, আলোচনা সভা বা সাংগঠনিক কার্যক্রম আয়োজন করা হবে না।

দলীয় নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশব্যাপী দোয়া মাহফিল পরিচালনার আহ্বান জানিয়েছেন।
বিএনপি আশা প্রকাশ করেছে, দেশবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থনে দেশনেত্রী খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড আবারও শুরু হবে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৩:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
১৪৩ বার পড়া হয়েছে