০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

বরিশালে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ
‘সেবার ব্রতে চাকরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে ২০২৬) সকালে বরিশালের সরকারি বিএম কলেজ কেন্দ্রে শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশ লক্ষ্য করা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। সকল ধাপের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে মেধা ও যোগ্যতা অনুসারে নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে নিয়োগ লাভ করবেন।
লিখিত পরীক্ষা চলাকালে নিয়োগ বোর্ডের সভাপতি ও এ, জেড, এম মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন। এসময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রতিনিধি, নিয়োগ বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ এবং বরিশাল জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সুষ্ঠু, স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাইয়ে বাংলাদেশ পুলিশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৬:০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
১ বার পড়া হয়েছে