০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
সহকারী সিনিয়র সচিব পদে পদোন্নতি: মোঃ মেহেদী হাসানকে ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি গৌরনদীঃ
সহকারী সিনিয়র সচিব পদে পদোন্নতি পাওয়ায় মোঃ মেহেদী হাসানকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। তাঁর এই পদোন্নতিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। নতুন পদে অধিষ্ঠিত হয়ে তিনি দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব আরও সাফল্যের সাথে পালন করবেন—এমন প্রত্যাশা সবার।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইব্রাহিম স্যার ফুল দিয়ে মোঃ মেহেদী হাসানকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত সবাই তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
শেষে মোঃ মেহেদী হাসান সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন, যেন তিনি নতুন দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।

































