০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে মহান স্বাধীনতার বীর শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে গৌরনদী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদ আসর সরকারি গৌরনদী কলেজ মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মাহফিলে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বক্তারা স্বাধীনতার মহান অর্জনকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।































