০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

টরকী সুন্দরদী থেকে ৫৫ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার টরকী সুন্দরদী এলাকা থেকে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ দুলাল শরিফ (দুলু) এবং মোঃ আরমান সরদার। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে টরকী সুন্দরদী এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৬:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
১৬ বার পড়া হয়েছে