সিআইডি প্রধানের সাথে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- স্টাফ রিপোর্টারঃ
সিআইডি সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-এর সাথে ব্রিটিশ হাই কমিশন, ঢাকার হোম অফিসের প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে ব্রিটিশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সদ্য যোগদানকৃত Justice and Home Attaché Mr. Ryan Duncanson। তার সঙ্গে উপস্থিত ছিলেন Mr. Abdul Wahid, International Liaison and Migration Manager এবং Ms. Sadia Anjoom, Regional Support Manager, British High Commission, Dhaka।
সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ট্রান্সন্যাশনাল ক্রাইম মোকাবেলা, অপরাধীদের শনাক্তকরণ ও গ্রেফতারে সমন্বিত পদক্ষেপ, তথ্য-বিনিময় জোরদার এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগ বাস্তবায়ন নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই পক্ষই যৌথ প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ, সক্ষমতা বৃদ্ধিতে সমন্বিত কার্যক্রম গ্রহণ এবং নিরাপত্তা খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।




















