০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

পোস্টার ছিড়ে—“ভোটারদের ভালোবাসা কেউ ছিঁড়ে ফেলতে পারবে না”হাফেজ কামরুল ইসলাম খান

বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী কামরুল ইসলাম খান বলেন পোস্টার ছেঁড়ে—“ভোটারদের ভালোবাসা কেউ ছিঁড়ে ফেলতে পারবে না”

নিজস্ব প্রতিবেদক।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খানের নির্বাচনী পোস্টার বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে গৌরনদী ও আগৈলঝাড়ার কয়েকটি এলাকায় ঝুলানো একাধিক পোস্টার ছেঁড়া অবস্থায় দেখা যায়।

ঘটনাটি নিশ্চিত করে হাফেজ কামরুল ইসলাম খান বলেন, “পোস্টার ছিঁড়ে ফেলা যায়, কিন্তু জনগণের মনের ভালোবাসা থেকে আমাকে কেউ ছিঁড়ে ফেলতে পারবে না। গৌরনদী-আগৈলঝাড়ার মানুষের দোয়া ও সমর্থনই আমার শক্তি। কে বা কারা পোস্টার ছিঁড়ে ফেলেছে তা আমি জানি না। আল্লাহ তাদের জন্য রহম করুন।”

তিনি আরও জানান, এলাকার সাধারণ মানুষ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ চান। তাই যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডে তিনি প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে চান।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম “কালের ধারা”কে বলেন, “এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

স্থানীয়রা বলছেন, নির্বাচন ঘনিয়ে আসায় এলাকায় উত্তেজনা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করছেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। অনেকেই এটিকে নাশকতামূলক আচরণ বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে নির্বাচনী এলাকার সচেতন নাগরিকরা সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর নজরদারি এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৫:৩৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
১০২ বার পড়া হয়েছে