০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ মামলা: কালকিনিতে এক যুবক গ্রেফতার

কালের ধারা নিউজ ডেস্কঃ

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর নামকস্থানে লকডাউন কর্মসূচি সমর্থনে ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসী বিরোধী আইনে দায়ের করা মামলায় আমিনুল সরদার নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আমিনুল সরদার ওই এলাকার আব্বাস সরদারের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গোপালপুরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কয়েকদিন আগে লকডাউন কর্মসূচি চলাকালে গোপালপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সন্ত্রাসী বিরোধী আইনে মামলা দায়ের হলে আমিনুলকে ওই মামলার অন্যতম আসামি হিসেবে চিহ্নিত করা হয়।

কালকিনি থানার কর্তব্যরত কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত আমিনুলকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে বলে জানায় এলাকাবাসী। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
১৩৭ বার পড়া হয়েছে