গৌরনদীতে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালের ধারা নিউজ ডেস্কঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গৌরনদী উপজেলা যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেলে গৌরনদী উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক সোহানুর রহমান সোহাগ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফুয়াদ হোসেন এনি।মতবিনিময় সভায় বক্তাব্য রাখেন গৌরনদী উপজেলা যুবদল নেতা রিয়াজ ভুইঁয়া, গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা আরও বলেন, যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।সভায় গৌরনদী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















