বরিশালে “বীর নিবাস” উদ্বোধন
মুক্তিযোদ্ধা পরিবারের জন্য নির্মিত বীর নিবাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গেরাকুল গ্রামে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মিলন সরদারের স্ত্রীকে মিষ্টিমুখ করিয়ে এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সুবিধাভোগী মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজখবর নেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান প্রমূখ ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলায় মোট ৯৮টি বীর নিবাস নির্মাণ করা হবে। প্রতিটি বীর নিবাস নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ২৭৯ টাকা।





































