০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
১০৫ পিচ ইয়াবাসহ খাঞ্জাপুরের মাদক কারবারি সজরুল হাওলাদার গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ
বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১০৫ পিচ ইয়াবাসহ মো. সজরুল হাওলাদার নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম খাঞ্জাপুর ইউনিয়নের একটি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন সজরুল হাওলাদারকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।






















