প্রথম দিন শেষেই টেস্ট হারের শঙ্কায় পাকিস্তান
📌 প্রথম দিন শেষেই টেস্ট হারের শঙ্কায় পাকিস্তান
────────────────────────────────────────────────────────────
খেলোয়াড় আর কোচিং প্যানেলে বড় রদবদলেও পরিবর্তন হয়নি পাকিস্তান ক্রিকেট দলের। প্রথম দুই টেস্টে হারের পর নজির বিহীনভাবে সিরিজের মাঝ পথে সাত খেলোয়াড় আর কোচ পাল্টে ফেলা পাকিস্তান তৃতীয় টেস্টের শুরুটা করেছে দুঃস্বপ্নের মত। ব্যাটিং ব্যর্থতার পর সাদামাটা বোলিংয়ে প্রথম দিনেই টেস্ট হারের শঙ্কায় সফরকারীরা।তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে এজবাস্টনের নির্বিষ পিচেও ১৩৩ রানে গুটিয়ে গেছে বাবর আজমের দল। এই সিরিজে টানা পঞ্চমবার দুইশর নিচে অলআউট সফরকারীরা।জবাব দিতে নেমে এমিলিও গে ও হ্যারি ব্রুকের ফিফটিতে চড়ে প্রথম দিনেই লিড নিয়ে চালকের আসনে ইংল্যান্ড। পাকিস্তানকে অল্প রানে আটকে দেওয়ার পর ইংল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। মাত্র ৩৯ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। বেন ডাকেট (১১),জর্ডান কক্সের(৪) পর টানা তৃতীয় ইনিংসে রুট(৮) ফিরেছেন অল্প রানে।তবে ব্রুককে নিয়ে গের চতুর্থ উইকেট জুটি ১০৪ রান যোগ করে ম্যাচের দলের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।ফিফটি করে আউট হয়েছেন এমিলিও গে। পঞ্চাশ ছুঁয়ে অপরাজিত আছেন হ্যারি ব্রুক।তার সঙ্গে ক্রিজে আছেন ড্যান লরেন্স(৪)।বিস্তারিত আসছে….


