০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নেছারাবাদে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মাহমুদকাঠী বাজারে এক পথসভায় এসব বিষয়ে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।

তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এসময় তিনি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিরাপদ সমাজ গঠনে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১২:৪১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
৮ বার পড়া হয়েছে