১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

শুভেচ্ছা কার্ড ও বিশেষ উপহার পেলেন গৌরনদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা কার্ড ও বিশেষ উপহার পেয়েছেন গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু। তিনি গতবারের মতো এবারও তারেক রহমান-এর পক্ষ থেকে এই শুভেচ্ছা ও সম্মাননা লাভ করেন।
জানা গেছে, ঈদ উপলক্ষে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এই উপহার পাঠানো হয়। তারই ধারাবাহিকতায় জাকির হোসেন বাচ্চুও এই সম্মাননায় ভূষিত হন।
এ বিষয়ে জাকির হোসেন বাচ্চু বলেন, “এটি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ভালোবাসা ও সম্মান আমাকে দলের জন্য আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
এদিকে এ ঘটনায় গৌরনদী পৌর যুবদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি তৃণমূল পর্যায়ের নেতাদের কাজের প্রতি আরও আগ্রহ ও দায়বদ্ধতা বৃদ্ধি করবে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৯:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
২৪ বার পড়া হয়েছে