০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

সায়েদাবাদে ডিএনসি ইন্সপেক্টর গুলিবিদ্ধ: নতুনধারার সমবেদনা ও দ্রুত আরোগ্য কামনা

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সায়েদাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর এক ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আজ (২ মার্চ ২০২৬) দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল সংলগ্ন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযান চলাকালে মাদক কারবারিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে নতুনধারা মাদক প্রতিরোধ সোসাইটি। সংগঠনটির পক্ষ থেকে আহত ইন্সপেক্টরের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন ও দ্রুত সুস্থতা কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ হোসেন বিপ্লব ও সাধারণ সম্পাদক ফিরোজ আলম। ডিএনসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “মাদকবিরোধী লড়াইয়ে যারা সম্মুখসারিতে থেকে দায়িত্ব পালন করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা আহত কর্মকর্তার পাশে আছি এবং তার দ্রুত আরোগ্য কামনা করছি।”
তারা আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১০:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
৮৬ বার পড়া হয়েছে