তালুকদার মো. ইউনুস আদালতে আত্মসমর্পণ, জামিন মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস আদালতে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পর বিজ্ঞ আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত তারিখে তিনি স্বশরীরে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক তাঁর আবেদন মঞ্জুর করে জামিন প্রদান করেন। এ সময় আদালত প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
দলীয় সূত্র জানায়, বরিশাল জেলা আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা দীর্ঘদিন ধরে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর আত্মসমর্পণ ও জামিন মঞ্জুরের খবরে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, তালুকদার মো. ইউনুস বরিশালের রাজনীতিতে একজন পরিচিত মুখ এবং জেলা আওয়ামী লীগের ‘বিপ্লবী সাধারণ সম্পাদক’ হিসেবে পরিচিত। সাম্প্রতিক এই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইনানুগ পথ অনুসরণ করেছেন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।







































