বাবুগঞ্জে সফল জননী জাহানারা বেগম আর নেইঃ বিভিন্ন মহলে শোক!
বাবুগঞ্জে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ফজলুল হক হাওলাদারের স্ত্রী এবং বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, র্যাব-১’এর উপ-সহকারী পরিচালক মজিবুর রহমান সুমন ও বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফাইজুল হক মুন্নার গর্ভধারিণী মাতা মোসাম্মৎ জাহানারা বেগম (৬৮) আর নেই। বার্ধক্যজনিত অসুস্থতায় শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৪ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল রোজ শনিবার বাদ জোহর চাঁদপাশা ইউনিয়নের কিসমত এলাকায় মরহুমার নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তিনি একজন পরহেজগার এবং পরোপকারী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। নিজের সকল সন্তানকে শিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত করার গৌরব অর্জন করেছিলেন এই মহীয়সী নারী। তাঁর মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। #































